ভালোবাসা আমার জন্য নয় || কবিতা || মোঃ সাব্বির হোসেন
কবিতা
ভালোবাসা আমার জন্য নয়
~মোঃ সাব্বির হোসেন
ভালোবাসাটা,
একটি কুচকানো গোলাপে লুকানো ছিল,
তাই বোধহয় সেটা তুমি দেখতে পাও নি।
নাকী, গোলাপের ভিতরটা দেখার আগ্রহ তোমার ছিল না।
আচ্ছা, আমি কি আগ্রহ প্রকাশের একটি নিছক বস্তু মাত্র,
হয়তবা, নয়ত আমাকে দেখার জন্যে তোমার টাটকা নামক মুল্যহীনতার প্রয়োজন হত না।
আচ্ছা আমাকে কি কখনো সত্যিই দেখেছিলে তুমি,
না, দেখতে পাও নি।
গোলাপের বাহির দেখে বলে দিয়েছিলে তুমি,
তাইতো নিছক গোলাপ ক্রেতা হয়েই রয়ে গেলে তুমি,
আর আমি তো তোমাকে গোলাপ বিক্রেতা হিসেবে চেয়েছিলাম,
যেন গোলাপের বাইরে তাকিয়েই ভেতরের তাজত্ব অনুভব করে বলে দিতে পার।
প্রিয়,
আমিতো গোলাপ ভালোবাসি,
পাপড়ি নিয়ে খেলা করার অভ্যাস যে আমার নেই।
সত্যিই, ভালোবাসা, সেতো আমার জন্য ছিলনা।


Post a Comment