বই || কবিতা || মোঃ সাব্বির হোসেন
বই
~মোঃ সাব্বির হোসেন
মোটা কভারের ভাঁজে কচ্ছপের মত লুকিয়ে থাকে,
নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে সে অন্যের স্বপ্ন আঁকে।
অবিরত অগণিত জ্ঞান দেয় সে বিলিয়ে,
তুলে ধরে কোন এক শহর বা জাতিকে মেলিয়ে।
পিছিয়ে পড়া জাতি, বঞ্চিত শহর কিংবা দেশ,
ময়নাতদন্তে করে দেয় বই, কেঁটে যায় রেঁশ।
এক দুই অ আ কিংবা মায়ের ভাষা ব্যাকরণ,
জনধারে কথা বলা কিংবা সবার আকর্ষণ,
ছেলেবেলা থেকে মিছি মিছি শিখিনি অথবা একেলা।
বই মোরে শিখিয়েছে সব, চিনিয়েছে কে আল্লাহ বা রব,
জেনেছি কখনো ইসলাম নিয়ে, কভু বা মোহাম্মদ,
কভু বা জীবনবিধান কিংবা সু-পথ, বিপথ।
বই মোর পথচলা, মোর শিক্ষা গুরু,
জীবনের জানা-নাজানা তার থেকেই শুরু।
কোন দিকে রয়েছে মঙ্গল কিংবা অমঙ্গল,
সঠিক পথ দেখিয়ে দেয় মোরে অথবা সরল অসরল।
বই হোক বন্ধু সবার বিশ্বজুড়ে,
জ্ঞানের আলো আসুক ভরে তবে সবার ঘরে।

Post a Comment