লালচে ধোয়া || ছোট কবিতা || মোঃ সাব্বির হোসেন
ছোট কবিতা
লালচে ধোয়া
~মোঃ সাব্বির হোসেন
কি হয়েছে আজ পরিবেশটার,
চারিদিকে কেমন যেন
লালচে ধোয়া দেখা যাচ্ছে।
আর আমার বুকের ভেতরটাও
কেমন যেন ভারী ভারী লাগছে।
সমস্যাটা কি আমার বুকের,
নাকী ঐ লালচে ধোয়াকে
বয়ে বেড়ানো পরিবেশটার।
আমি যে লালচে ধোয়া ভয় পাই,
তা বোধহয় ওর জানা নেই।
প্রিয়,
তাকে বলে দিও সে যেন
আর রক্তের মত লালচে ধোয়া
না নিয়ে যায় বয়ে,
আমি নাহয় আমার বুকের কষ্টটুকুই,
তাকে বয়ে নিয়ে যেতে দিব।
সম্মানিত পাঠক আমি লিখালিখি জগতে নতুন, আমি হয়ত খুব ভালো কোন গল্প আপনাদের উপহার দিতে পারছি না, তবে আমি আমি আমার সর্বোচ্চ চেস্টা করছি। সম্মানিত পাঠক, আপনার কাছে বিনীত অনুরোধ আপনার মুল্যবান মন্তব্য করার জন্য। আপনার মুল্যবান মন্তব্যগুলো কমেন্ট বক্সে লিখে পাবলিশ করুন। আপনার মন্তব্য আমাকে গল্প লিখতে অনুপ্রাণিত করবে। আপনার সুস্বাস্থ কামনা করছি।
ধন্যবাদ ||


Post a Comment