বাবা || কবিতা || মোঃ সাব্বির হোসেন

বাবা

ছবিতে আবছা আলোয় যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার আব্বু, মোঃ আব্দুর রাজ্জাক




বাবা

~মোঃ সাব্বির হোসেন



দুই অক্ষরের নাম তার,

বলতে চাইনা বাকী আর,

সবে আগেই বুঝে গেছে,

যদিও আমি বলি মিছে। 


দেখতে লোকটা হাবাগোবা,

আমার মনে হয়,

বুঝেও যেন বোঝেনা সে,

করে অভিনয়। 


দশ টাকা চাইলে পরে,

বিশ টাকা দেয়। 

বিনিময়ে তিনি শুধু,

ভালোবাসা নেয়। 


সারা শরীর জুড়ে যার,

ঘামের গন্ধ থাকে,

শত কষ্টের মাঝেও সে,

রঙিন স্বপ্ন আঁকে। 


ছেলেকে উনি বানাবেন যেন,

অনেক বড় অফিসার,

লোকের মুখে থাকবে শুধু,

তার ছেলের নাম। 


সব বাবারা একই হয়,

তাদের যেন নেই ভয়,

বাবা আমার টাকা চাই,

বাবার পকেটে টাকা নাই,

শত টাকা দিয়ে তবে,

বাবা তার পকেট খালি করে। 


বাবা নিয়ে বলব কত,

যদিও বলি আমি শত,

শেষ হবেনা কোনদিনও,

বাবাকে নিয়ে বলার মত,

বেঁচে নেই যে একটি লাইনও। 


বাবা,

হয়ত কখনো হয়নি বলা,

তোমার সাথে পথচলা,

বাবা তোমার মিষ্টি হাসি,

আমি অনেক ভালোবাসি।