আমার আমি || কবিতা || মোঃ সাব্বির হোসেন

আমার আমি কবিতা





 আমার আমি

কবিতা

মোঃ সাব্বির হোসেন



দূরে দাঁড়িয়ে থাকা সবুজ বট,

তার নিচটা পাকা দেয়ালে আবৃত,

সামনে ব্যাস্ত শহরের মাঝেও

এক চিলতে হাসির মত 

সাই সাই করে বসে থাকা খোলা মাঠ,

বিকেল বেলায় জনসমুদ্রের ঢেউ,

পাশের চায়ের দোকানটাতে উপচে পড়া ভীড়,

মামা চা দেন বলে শব্দদূষণের মত সূর,

পরিচিত অপরিচিত মানুষের চায়ের চুমুক,

আর পিছনের প্রাণ হারানো নদীতে মাছের কল্পনা,

সামনে সারি সারি দাঁড়ানো ফুটপাতের দোকান,

ছোট ছোট ছেলেমেয়েদের ঘুড়ি উড়ানো,

ফুটবল আর ক্রিকেট খেলায় মাতানো পরিবেশ,

চারপাশের দানবীয় সব দালানের মাঝে,

খোলা সে মাঠের পাশের পাকা বেঞ্চিতে,

আমি আমার আমিকে খুজে পাই। 

নিঃসঙ্গ জীবনে বেঞ্চিতে বসে বসে,

আশপাশের সঙ্গতা পরিমাপ করাতেই

আমি আমার আমিকে খুজে পাই। 

বল ছিটকে এসে আমার মাথায় পরে,

সে বল কুড়িয়ে তাদের মাঝে ফিরিয়ে দেই,

আসপাশের মানুষের গল্পগুলো লুকিয়ে শোনার মধ্যে

আমি আমার আমিকে খুজে পাই।